রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

শিমুল রেজা
শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার অভিযোগে শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কীটনাশক ও ভূষির বাজার তদারকি করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় মো. সাইফুল হকের মালিকানাধীন জীবননগর চ্যাংখালীরোডে মেসার্স শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ এবং বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করার অভিযোগে শাহীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কীটনাশক ও ভূষির বাজার তদারকি করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে তীর গমের ভূষি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় মো. সাইফুল হকের মালিকানাধীন জীবননগর চ্যাংখালীরোডে মেসার্স শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য, ওষুধ এবং বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x