ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম (১১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার পরদিন বুধবার সকালে পৌর এলাকার আলহাজ নিশাই সরকার জামে মসজিদ সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামিম পৌর এলাকার কলাবাগান এলাকার কুয়েত প্রবাসী মো. রনির ছেলে। সে ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খেলাধুলা শেষে বৃষ্টির মধ্যে কয়েকজন বন্ধুর সঙ্গে তামিম ওই পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে নিশ্চিত হন যে তামিম পুকুরে ডুবে নিখোঁজ হয়েছে।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল ও স্থানীয়রা জাল টেনেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে মঙ্গলবার সকালে পুকুরের পানিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ও প্রশাসন অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্ষা ও গরমের সময় শিশু-কিশোররা প্রায়ই বড়দের অজান্তে পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানা, পুকুরের গভীরতা কিংবা পানির নিচের ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে মুহূর্তেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।
তাই শিশুদের প্রতি সর্বক্ষণ নজর রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকল অভিভাবকের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ