রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চুয়াডাঙ্গায় নববধূকে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী পুলিশ হেফাজতে

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাতুল নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। হামলায় গুরুতর আহত স্ত্রী রোজিনা খাতুন (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

আহত রোজিনা খাতুন জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিরহুদা ষষ্ঠীতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তার স্বামীর বাড়ি গড়াইটুপি গ্রামে। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রোজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী রাতুল। নির্যাতনের কারণে প্রায় দুই মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন।

পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় রাতুল শ্বশুরবাড়িতে আসেন। তাকে আপ্যায়ন করে রাতে বাড়িতেই থাকার ব্যবস্থা করেন। গভীর রাতে, আনুমানিক রাত ২টার দিকে সবাই ঘুমিয়ে থাকাকালে রাতুল ধারালো অস্ত্র দিয়ে রোজিনার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

রোজিনার চিৎকারে তার বাবা-মা ও আশপাশের লোকজন ছুটে এসে রাতুলকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। আহত রোজিনাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোজিনার মা রেশমা খাতুন বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর নির্যাতন চলছিল। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিব জানান, ভোর ৫টার দিকে আহত রোজিনাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর আঘাতের প্রকৃত মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, অভিযুক্ত রাতুল হেফাজতে রয়েছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত রোজিনার সঙ্গে কথা বলেছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় নববধূকে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী পুলিশ হেফাজতে

প্রকাশের তারিখ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x