রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর আটক

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর আটক
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে গুলশানের একটি অভিজাত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

সূত্র: amarsangbad.com

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর আটক

প্রকাশের তারিখ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ণ

featured Image
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে গুলশানের একটি অভিজাত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

সূত্র: amarsangbad.com

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর আটক
0:00 / 0:00
1x