রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

দামুড়হুদায় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ২৭ জুন, শনিবার তাদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা  উপজেলার মোক্তারপুর গ্রামের  মাঝপাড়ার মৃত দবির উদ্দিন এর ছেলে জামাত আলী (৫৫) এবং তার স্ত্রী আশাফন নেছা (৪৬)।

পুলিশ সূত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন এর নেতৃত্বে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে  মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোক্তারপুর (মাঝপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামির নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ জামাত আলী ও তার স্ত্রী আশাফন নেছাকে গ্রেফতার করে পুলিশ। 

উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

পরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

দামুড়হুদায় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশের তারিখ : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ২৭ জুন, শনিবার তাদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা  উপজেলার মোক্তারপুর গ্রামের  মাঝপাড়ার মৃত দবির উদ্দিন এর ছেলে জামাত আলী (৫৫) এবং তার স্ত্রী আশাফন নেছা (৪৬)।

পুলিশ সূত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন এর নেতৃত্বে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে  মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোক্তারপুর (মাঝপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামির নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ জামাত আলী ও তার স্ত্রী আশাফন নেছাকে গ্রেফতার করে পুলিশ। 

উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

পরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x