চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মেহেদী হাসান (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আরও চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টা ৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৩ নম্বর কালিদাসপুর ইউনিয়নের সাদাব্রিজ মোড়ে অভিযান পরিচালনা করে।
এসময় মেহেদী হাসানকে আটক করা হয়। তিনি কালিদাসপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
তল্লাশিকালে তার কাছ থেকে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষণের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সহযোগী হিসেবে আরও চারজন এবং অজ্ঞাতনামা ৫-৬ জন জড়িত রয়েছেন।
এসআই আলমগীর হোসেন জানান, এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-২৮, তারিখ ২৭ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ