রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চুয়াডাঙ্গায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

শিমুল রেজা
শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চুয়াডাঙ্গায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক-উজ-জামান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ- উল-ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, অবৈধ মাদক পাচার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ণ

featured Image

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক-উজ-জামান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ- উল-ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, অবৈধ মাদক পাচার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x