রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রায় ৩৯ হাজার টাকার নকল সিগারেটসহ দেওয়ানগঞ্জে আটক ১

জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ সামিউল আলম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব নকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ হাজার ২৮০ টাকা।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম উপজেলার ডালবাড়ি তেঁতুলতলা মোড় এলাকার পশ্চিম পাশে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় সেখানে সামিউল আলমকে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে দেশের নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭৫ প্যাকেট নকল সিগারেট উদ্ধার করা হয়।​জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে ৩১ হাজার ৬০০ টাকা মূল্যের ১৫৮ প্যাকেট নকল ‘স্টার’, ৫ হাজার ৭২০ টাকা মূল্যের ১৩ প্যাকেট নকল ‘বেনসন’ এবং ৯৬০ টাকা মূল্যের ৪ প্যাকেট নকল ‘লাকি স্টিক’।​আটককৃত সামিউল আলম জামালপুর জেলার চিথলিয়া গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।​আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রায় ৩৯ হাজার টাকার নকল সিগারেটসহ দেওয়ানগঞ্জে আটক ১