রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

টঙ্গীতে বাস কাউন্টার উদ্বোধন করেন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল

গাজীপুরের টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডের চন্দ্রা ট্রাভেলস নামে নতুন একটি বাস কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।৩১ জুলাই, শুক্রবার রাত সাড়ে ৮ টায় টঙ্গী পাগার, টেকপাড়া গাইবান্ধা মার্কেটে চন্দ্রা ট্রাভেলস নামের ওয়ান জে ডে নাইট চেয়ার কোচ যাত্রীবাহী বাস সার্ভিসটির কাউন্টার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব,৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা নাজমুল হোসেন মন্ডল।কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল বলেন: পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান, যাত্রীদের সাথে সর্বদা বিনয়ী ও সম্মানজনক আচরণ করবেন। যাত্রীসেবাই আপনাদের অঙ্গীকার। একইসাথে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র  সহ সভাপতি আবু জাফর,গাজীপুর  মহানগর ছাত্রদলের  সাবেক সহ সাংগঠনিক সম্পাদক   টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা  তারেক হাসান হৃদয়,৪৩ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর শেখ,৪৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজন খান,৪৩ নং ওয়ার্ড যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক  সোহেল রানা,৪৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল শেখ, ৪৩ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক  রাজিব হাসান রিয়াদ। এ সময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রা টাভেলস এর কাউন্টার পরিচালক উজ্জ্বল মিয়া,সহ কাউন্টার পরিচালক ইউনুস খন্দকার, চন্দ্রা ট্রাভেলস এর ম্যানেজার মনিরুল ইসলাম,  যুবদল,ছাত্রদল এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাসচালক ও শ্রমিকরা। উদ্বোধনের মাধ্যমে পাগাড় ঝিনু মার্কেট হইতে সিরাজগঞ্জ, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, গাইবান্ধা দারিয়াপুর, মাসকাট ধর্মপুর, ধুপনী বেলকা, পাঁচপীর, হরিপুর ব্রীজ ও চিলমারী রুটে যাতায়াত আরও সহজ হবে এবং এ অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।  

টঙ্গীতে বাস কাউন্টার উদ্বোধন করেন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল