ইয়াবা বহনকালে মেঘনায় ২ যুবকের অর্থদণ্ড ও কারাদণ্ড
কুমিল্লার মেঘনায় ১ পিস করে মোট ২ পিস ইয়াবা বহনের অভিযোগে দুই যুবককে অর্থদণ্ডসহ ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবদুল্লার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা ও দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক।দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মানিকারচর গ্রামের মোমেনের ছেলে শাওন (১৯) এবং চেঙ্গাকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে ইসমাইল (৩৫)।স্থানী সূত্রে জানা যায়, দুপুরে আবদুল্লার মোড় দিয়ে যাওয়ার সময় পুলিশ ও প্রশাসনের সন্দেহ হলে ওই দুই যুবকের গতিরোধ করে শরীর তল্লাশি করা হয়। এসময় শাওন ও ইসমাইলের কাছ থেকে ১ পিস করে মোট ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে অর্থদণ্ডসহ ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, "গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি কেনাবেচার সঙ্গে জড়িত। এর মধ্যে ইসমাইলের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ একটি চুরি মামলা এবং শাওনের বিরুদ্ধে অন্য একটি ধারায় মামলা রয়েছে।"সাজা শেষে দণ্ডপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।