রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চট্টগ্রাম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মাওলানা নাসরুল্লাহর মৃত্যুর খবর

ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ নিহত  হয়েছেন বলে খবর পাওয়া গেছে।পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাওলানা নাসরুল্লাহ। তিনি ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।নিহত নাসরুল্লাহ উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি। ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার পথে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান বলে জানা গেছে।নাসরুল্লাহর পরিবারে রয়েছেন স্ত্রী মাহহুবা, সাত বছর বয়সী ছেলে জামিল, পাঁচ বছর বয়সী মেয়ে নাবিলা, দুই বছর বয়সী ছেলে জায়ায এবং তাঁর বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মা জাহানারা বেগম।নিহতের বড় বোনের স্বামী মাওলানা নাছির উদ্দীন বলেন, শুক্রবার সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান নাসরুল্লাহ। শনিবার বিকেলে তাঁরা তাঁর মৃত্যুর খবর পান।প্রবাসের মাটিতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করা নাসরুল্লাহর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।  

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মাওলানা নাসরুল্লাহর মৃত্যুর খবর