রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

রায়পুরে মা ও তিন বোনকে হারানো সিফাতকে জেলা প্রশাসকের অনুদান

কীওয়ার্ড: লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ হত্যাকাণ্ডে মা ও তিন বোনকে হারানো একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাতকে জেলা প্রশাসক আর্থিক অনুদান প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে ধানহাটা নদীর পাড়ের একটি বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন শাহিনুর বেগম ও তার তিন মেয়ে—সায়মা, ইকরা ও শিফা।ঘটনার সময় কর্মস্থলে থাকায় প্রাণে বেঁচে যান সিফাত। বাবাকে আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারানো এই তরুণ এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছেন। মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসক জরুরি অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে পড়াশোনা ও জীবিকার জন্য দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দেন।স্থানীয় বণিক সমিতিও সিফাতের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ জানিয়েছেন, সিফাতকে আশ্রয় দেওয়া হয়েছে এবং তার পড়াশোনা চালিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।ইতোমধ্যে সিফাত বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ডাকাতি ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে এবং প্রশাসন জানিয়েছে, এই তরুণের পাশে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

রায়পুরে মা ও তিন বোনকে হারানো সিফাতকে জেলা প্রশাসকের অনুদান