রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চকবাজারের খাজা সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার পুরান শহরের চকবাজারে অবস্থিত খাজা সুপার মার্কেটে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৪৬ মিনিটে আশিক টাওয়ারের তৃতীয় তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে বাইরে বের হয়ে আসেন।চকবাজারের এই মার্কেটটি পুরান ঢাকার অন্যতম ব্যস্ত পাইকারি ব্যবসাকেন্দ্র। এখানে প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা করতে আসে। অগ্নিকাণ্ডের কারণে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যান চলাচল ব্যাহত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

চকবাজারের খাজা সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড