রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মোরেলগঞ্জে একজনের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নয়ন ও মমিনুল ইসলাম নামের আরও দুই শ্রমিক আহত হয়েছেন। 

১ আগস্ট ২০২৬, শনিবার দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসা পিছনে টয়লেটের সেফটি ট্যাংকির ভেতরে শ্রমিকরা কাজ করার সময় টানা বৃষ্টির কারণে ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ, সঠিক  পরিমাণে নির্মাণ উপকরণ  যথাযথ প্রয়োগ না করায়  কাজ করার সময়   চারপাশের মাটি নরম হয়ে যায়। মাটির অতিরিক্ত চাপে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল হঠাৎ ধসে ভেতরে থাকা শ্রমিকরা চাপা পড়েন। 

স্থানীয় লোকজন  ৯৯৯ ফোন  করার পর মোরেলগঞ্জ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে যায় এবং স্থানীয় জনসাধারনে সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ ও আহতদের উত্তর করা হয়। 

নিহত আতিয়ার রহমানের বাড়ি যশোর জেলার সদর উপজেলার আশরাইল গ্রামে (পিতা: মোঃ বদর উদ্দিন)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মোরেলগঞ্জে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ণ

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নয়ন ও মমিনুল ইসলাম নামের আরও দুই শ্রমিক আহত হয়েছেন। 

১ আগস্ট ২০২৬, শনিবার দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসা পিছনে টয়লেটের সেফটি ট্যাংকির ভেতরে শ্রমিকরা কাজ করার সময় টানা বৃষ্টির কারণে ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ, সঠিক  পরিমাণে নির্মাণ উপকরণ  যথাযথ প্রয়োগ না করায়  কাজ করার সময়   চারপাশের মাটি নরম হয়ে যায়। মাটির অতিরিক্ত চাপে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল হঠাৎ ধসে ভেতরে থাকা শ্রমিকরা চাপা পড়েন। 

স্থানীয় লোকজন  ৯৯৯ ফোন  করার পর মোরেলগঞ্জ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে যায় এবং স্থানীয় জনসাধারনে সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ ও আহতদের উত্তর করা হয়। 

নিহত আতিয়ার রহমানের বাড়ি যশোর জেলার সদর উপজেলার আশরাইল গ্রামে (পিতা: মোঃ বদর উদ্দিন)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x