রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ আরোয়ার জাহান পারভেজ
মোঃ আরোয়ার জাহান পারভেজ নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে গেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধোয়ার জন্য পানিতে নামে।

এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সেও পানির স্রোত ও গভীরতায় তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন।

পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, দুপুরে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদ-সংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়দের চোখেও ছিল অশ্রু। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

featured Image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে গেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধোয়ার জন্য পানিতে নামে।

এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সেও পানির স্রোত ও গভীরতায় তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন।

পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, দুপুরে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদ-সংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়দের চোখেও ছিল অশ্রু। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
0:00 / 0:00
1x