রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

লালমনিরহাটে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

​খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

​এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন ও তাঁর সহযোগী রিদয় মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। এ সময় ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক খোকন পালিয়ে যান।

​এ সময় ঘটনাস্থল থেকে রিদয়কে (১৯) ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। ওই ঘটনার পর ২৫ জুন আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। পরে বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেফতার করে।

​গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা  রওশন কবির নিশ্চিত করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

প্রকাশের তারিখ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ

featured Image

লালমনিরহাটে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

​খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

​এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন ও তাঁর সহযোগী রিদয় মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। এ সময় ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক খোকন পালিয়ে যান।

​এ সময় ঘটনাস্থল থেকে রিদয়কে (১৯) ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। ওই ঘটনার পর ২৫ জুন আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। পরে বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেফতার করে।

​গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা  রওশন কবির নিশ্চিত করেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x