ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ বড় মসজিদের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)-এর এসআই (নিরস্ত্র) মো. তানভীর হোসেন ভূইয়া ও এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদের নেতৃত্বাধীন একটি দল। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১। মো. নাগর (৫৩), পিতা: মৃত আব্দুল মালেক। স্থায়ী ঠিকানা: টকবি, ভোলা। বর্তমান ঠিকানা: তেলঘাট, কালিগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ। ২। মো. বিল্লাল মৃধা (৪০), পিতা: মৃত সুলতান মৃধা। স্থায়ী ঠিকানা: আতশখালি, পটুয়াখালী। বর্তমান ঠিকানা: কর্ণফুলি লঞ্চ-৩ (মাস্টার), সদরঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ। ৩। মো. মিজানুর রহমান (৩০), পিতা: মো. আব্দুল গনি। স্থায়ী ঠিকানা: দক্ষিণ মুরাদিয়া, পটুয়াখালী। বর্তমান ঠিকানা: কর্ণফুলি লঞ্চ-৩ (স্টাফ), সদরঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ। ৪। মো. আব্দুর রহমান (২৯), পিতা: মৃত একলাছ হাওলাদার। স্থায়ী ঠিকানা: চর গৌরবদী, পটুয়াখালী। বর্তমান ঠিকানা: কর্ণফুলি লঞ্চ-৯ (স্টাফ), সদরঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
তথ্যসূত্র: ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ