রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ঝিলমিলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঝিলমিলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

​ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি পরিত্যক্ত প্লটের জঙ্গল থেকে এক অজ্ঞাত নারীর (আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের শরীরের উপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি পরা থাকলেও নিচের অংশ ছিল উলঙ্গ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা প্রায় ৫ থেকে ৬ দিন আগে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে যেতে পারে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

​নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির যৌথ দল তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঝিলমিলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ

featured Image

​ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি পরিত্যক্ত প্লটের জঙ্গল থেকে এক অজ্ঞাত নারীর (আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের শরীরের উপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি পরা থাকলেও নিচের অংশ ছিল উলঙ্গ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা প্রায় ৫ থেকে ৬ দিন আগে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে যেতে পারে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

​নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির যৌথ দল তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x