রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত

ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা

মিনহাজ হোসেন
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা
নির্বাচিত সদস্যদের প্রবাসীদের ফুলের অভ্যর্থনা ছবি

ইতালিতে বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, ইতালি-এর নবগঠিত কার্যকরী পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাচ্চু নবনির্বাচিত পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

নবগঠিত কার্যকরী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জামান মুক্তার। সভাপতি নির্বাচিত হয়েছেন এলিন আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি উম্মেহানী চৌধুরী, মজিবুর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শাহাদাত হোসেন রনি নির্বাচিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে প্রবাসে বসবাসরত বাংলাদেশি এবং অন্যান্য অভিবাসীদের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থেকে কাজ করে যাবেন। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবীব চৌধুরী। এ সময় যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ রিপনসহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ণ

featured Image

ইতালিতে বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, ইতালি-এর নবগঠিত কার্যকরী পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাচ্চু নবনির্বাচিত পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

নবগঠিত কার্যকরী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জামান মুক্তার। সভাপতি নির্বাচিত হয়েছেন এলিন আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি উম্মেহানী চৌধুরী, মজিবুর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শাহাদাত হোসেন রনি নির্বাচিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে প্রবাসে বসবাসরত বাংলাদেশি এবং অন্যান্য অভিবাসীদের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থেকে কাজ করে যাবেন। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবীব চৌধুরী। এ সময় যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ রিপনসহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x