রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

প্রধানমন্ত্রীর সাথে তাসনিয়ার ভাইয়ের সাক্ষাৎ

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

 প্রধানমন্ত্রীর সাথে তাসনিয়ার ভাইয়ের সাক্ষাৎ

​প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে এক আবেগঘন পরিবেশে সাক্ষাৎ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষার্থী তাসনিয়া আক্তারের ছোট ভাই তাহসিন।

​আজ বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত তাসনিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি তাহসিনের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নেন এবং তাকে ধৈর্য ধারণের পরামর্শ দেন।

​সাক্ষাৎকালে তাসনিয়া ও তাহসিনের বাবাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, গত কিছুকাল আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে স্কুলছাত্রী তাসনিয়া আক্তার নিহত হন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে তাসনিয়ার ভাইয়ের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ

featured Image

​প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে এক আবেগঘন পরিবেশে সাক্ষাৎ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষার্থী তাসনিয়া আক্তারের ছোট ভাই তাহসিন।

​আজ বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত তাসনিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি তাহসিনের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নেন এবং তাকে ধৈর্য ধারণের পরামর্শ দেন।

​সাক্ষাৎকালে তাসনিয়া ও তাহসিনের বাবাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, গত কিছুকাল আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে স্কুলছাত্রী তাসনিয়া আক্তার নিহত হন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x