রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ ছড়াতে

ইতালি রোমে Via di Acqua Bullicante 141, 00176 Roma-তে ‘বনফুল’ রেস্টুরেন্টের যাত্রা

মিনহাজ হোসেন
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইতালি রোমে Via di Acqua Bullicante 141, 00176 Roma-তে ‘বনফুল’ রেস্টুরেন্টের যাত্রা

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের আড্ডায় যোগ হলো নতুন এক ঠিকানা। ঐতিহ্যবাহী বাঙালীয়ানার রুচিশীল খাবারের সমাহার নিয়ে বাংলা টাউন এলাকার তরপিনাত্তারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বনফুল’। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের খাঁটি স্বাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছেন বাংলাদেশি উদ্যোক্তা কবির হোসেন, লাভলি আক্তার ও আরিফুল ইসলাম।

সুদূর প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ! ইতালির রাজধানী রোমের প্রবাসী অধ্যুষিত বাংলা টাউন তরপিনাত্তারায় শুরু হলো খাঁটি বাংলাদেশি স্বাদের এক নতুন ঠিকানা Via di Acqua Bullicante 141, 00176 Roma তে—‘বনফুল রেস্টুরেন্ট’। দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সম্ভার, মনোরম পরিবেশ আর আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়। এতে ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের অভিনন্দন জানান।

মানসম্মত খাবার, স্বাস্থ্যকর পরিবেশ এবং আন্তরিক সেবাকে প্রাধান্য দেয়ার কথা জানান উদ্যেক্তা কবির হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয় ঐতিহ্যবাহী নানা পদের বাংলা খাবার দিয়ে। পরিবেশিত খাবারের অতুলনীয় স্বাদ এবং রেস্টুরেন্টের মনোমুগ্ধকর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত মেহমানরা। তারা রেস্টুরেন্টটির উত্তরোত্তর সমৃদ্ধি ও ব্যবসায়িক সফলতা কামনা করেন। রোমের বুকে বাংলা খাবারের এই নতুন আয়োজন প্রবাসী বাঙালি সমাজে এক আলাদা আমেজ তৈরি করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইতালি রোমে Via di Acqua Bullicante 141, 00176 Roma-তে ‘বনফুল’ রেস্টুরেন্টের যাত্রা

প্রকাশের তারিখ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ

featured Image

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের আড্ডায় যোগ হলো নতুন এক ঠিকানা। ঐতিহ্যবাহী বাঙালীয়ানার রুচিশীল খাবারের সমাহার নিয়ে বাংলা টাউন এলাকার তরপিনাত্তারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বনফুল’। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের খাঁটি স্বাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছেন বাংলাদেশি উদ্যোক্তা কবির হোসেন, লাভলি আক্তার ও আরিফুল ইসলাম।

সুদূর প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ! ইতালির রাজধানী রোমের প্রবাসী অধ্যুষিত বাংলা টাউন তরপিনাত্তারায় শুরু হলো খাঁটি বাংলাদেশি স্বাদের এক নতুন ঠিকানা Via di Acqua Bullicante 141, 00176 Roma তে—‘বনফুল রেস্টুরেন্ট’। দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সম্ভার, মনোরম পরিবেশ আর আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়। এতে ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের অভিনন্দন জানান।

মানসম্মত খাবার, স্বাস্থ্যকর পরিবেশ এবং আন্তরিক সেবাকে প্রাধান্য দেয়ার কথা জানান উদ্যেক্তা কবির হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয় ঐতিহ্যবাহী নানা পদের বাংলা খাবার দিয়ে। পরিবেশিত খাবারের অতুলনীয় স্বাদ এবং রেস্টুরেন্টের মনোমুগ্ধকর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত মেহমানরা। তারা রেস্টুরেন্টটির উত্তরোত্তর সমৃদ্ধি ও ব্যবসায়িক সফলতা কামনা করেন। রোমের বুকে বাংলা খাবারের এই নতুন আয়োজন প্রবাসী বাঙালি সমাজে এক আলাদা আমেজ তৈরি করেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x