রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বাংলাদেশ সুপ্রিম পার্টির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে শাহ আলম অভিকে বহিষ্কার

মো: শাহজাহান বাশার
মো: শাহজাহান বাশার সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বাংলাদেশ সুপ্রিম পার্টির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে শাহ আলম অভিকে বহিষ্কার
শাহ আলম অভিকে আইন বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে শাহ আলম অভিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। দলটির দাবি, প্রতিহিংসামূলক বক্তব্য, ভিডিও প্রচার এবং সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি জানায়, বহিষ্কারের পর থেকে শাহ আলম অভি দলের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষে কোনো কার্যক্রম, সভা, কর্মসূচি, বিবৃতি, প্রতিনিধিদল বা অন্য কোনো বিষয়ে দলের প্রতিনিধি কিংবা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া বা প্রতিনিধিত্ব করার জন্য অনুমোদিত নন।

বিজ্ঞপ্তিতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে শাহ আলম অভিকে পার্টির কার্যক্রমে সম্পৃক্ত করেন অথবা সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশ নেন, তবে দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলা বিধি ও প্রযোজ্য সাংগঠনিক নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কার সংক্রান্ত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর রয়েছে এবং এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বাংলাদেশ সুপ্রিম পার্টির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে শাহ আলম অভিকে বহিষ্কার

প্রকাশের তারিখ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ণ

featured Image

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে শাহ আলম অভিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। দলটির দাবি, প্রতিহিংসামূলক বক্তব্য, ভিডিও প্রচার এবং সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি জানায়, বহিষ্কারের পর থেকে শাহ আলম অভি দলের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষে কোনো কার্যক্রম, সভা, কর্মসূচি, বিবৃতি, প্রতিনিধিদল বা অন্য কোনো বিষয়ে দলের প্রতিনিধি কিংবা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া বা প্রতিনিধিত্ব করার জন্য অনুমোদিত নন।

বিজ্ঞপ্তিতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে শাহ আলম অভিকে পার্টির কার্যক্রমে সম্পৃক্ত করেন অথবা সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশ নেন, তবে দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলা বিধি ও প্রযোজ্য সাংগঠনিক নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কার সংক্রান্ত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর রয়েছে এবং এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x