রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মাদক ব্যবসায়ী আব্দুল্লাহসহ শ্যামনগরে আটক ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্বধানখালী এলাকার ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—

মোঃ আব্দুল্লাহ আল মামুন: পূর্বধানখালী গ্রামের আফছার সরদারের ছেলে এবং মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সাবেক আহ্বায়ক।

মোঃ আবু হাসান: একই এলাকার এরশাদ আলী সরদারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ফিলিং স্টেশন চত্বরে হট্টগোল শুনে এগিয়ে গিয়ে কোস্ট গার্ডের একটি দল কয়েকজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে অভিযানে ঠিক কী পরিমাণ ইয়াবা বা মাদক উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্ট গার্ডের উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মাদক ব্যবসায়ী আব্দুল্লাহসহ শ্যামনগরে আটক ২

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ণ

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্বধানখালী এলাকার ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—

মোঃ আব্দুল্লাহ আল মামুন: পূর্বধানখালী গ্রামের আফছার সরদারের ছেলে এবং মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সাবেক আহ্বায়ক।

মোঃ আবু হাসান: একই এলাকার এরশাদ আলী সরদারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ফিলিং স্টেশন চত্বরে হট্টগোল শুনে এগিয়ে গিয়ে কোস্ট গার্ডের একটি দল কয়েকজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে অভিযানে ঠিক কী পরিমাণ ইয়াবা বা মাদক উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্ট গার্ডের উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x