রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মডেল পৌরসভা গড়ার প্রতিশ্রুতি পাঁচবিবি পৌর মেয়র প্রার্থী ডালিমের

আসন্ন পৌর নির্বাচনে পাঁচবিবি পৌর মেয়র পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম বলেছেন, দলের দুঃসময়ে আমি অভিভাবকের মতো নেতাকর্মীদের পাশে থেকেছি এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছি।এবার আমি পাঁচবিবি পৌরবাসীর অভিভাবক হিসেবে মেয়র পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে জলাবদ্ধতা দূর করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা গড়ে তুলব। 

সোমবার বিকেলে পাঁচবিবি পৌর বিএনপির ৯ ওয়ার্ড শাখার আয়োজনে দানেজপুর এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডালিম আরও বলেন, বর্তমানে পৌর এলাকার মানুষ জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়কসহ বিভিন্ন নাগরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ অনেক গ্রামীণ এলাকাও এখন পৌরসভার তুলনায় উন্নত। এসব সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পৌরবাসীকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। 

অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও আবু তাহের। 

এ সময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রাশেদুল হক, সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম, পৌর জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মণ্ডল ও মাহবুব আলম জামিল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোকাররম আজিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, পৌর কৃষক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন মিঠন, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াছমিন, সাধারণ সম্পাদক গোলশান আরা গ্যালিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মাস্টার ও আনিছুর রহমান আনিস, যুবদল নেতা হাফিজুর রহমান আকন্দ রিপন ও নয়ন হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নয়ন। 

সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল (লিটন চৌধুরী), বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সহস্রাধিক সাধারণ মানুষ। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মডেল পৌরসভা গড়ার প্রতিশ্রুতি পাঁচবিবি পৌর মেয়র প্রার্থী ডালিমের

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x