২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার), জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ-এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত এ সভায় দিবসটি সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা, দিবসের তাৎপর্য যথাযথভাবে প্রচার, বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ণ