রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চাঁদার দাবিতে অস্ত্র প্রদর্শন, অতঃপর গণপিটুনি

খিলগাঁওয়ে যুবলীগ নেতা ‘পাগলা সোহেল’ গ্রেপ্তার

মো: শাহজাহান বাশার
মো: শাহজাহান বাশার সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খিলগাঁওয়ে যুবলীগ নেতা ‘পাগলা সোহেল’ গ্রেপ্তার
খিলগাঁওয়ে চাঁদার দাবিতে অস্ত্র প্রদর্শন, গণপিটুনির পর গ্রেপ্তার যুবলীগ সন্ত্রাসী ‘পাগলা সোহেল’

রাজধানীর খিলগাঁওয়ে একটি নিার্মণাধীন ভবন থেকে চাঁদা আদায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শনের পর গণপিটুনিতে আহত সোহেল ওরফে পাগলা সোহেলকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ আটটি মামলা রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া পানির পাম্পের সামনে তাকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, নন্দীপাড়া পানির পাম্পের সামনে এক ব্যক্তিকে গণপিটুনির খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে লোকজন, যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ে একটি নিার্মণাধীন ভবন থেকে চাঁদা আদায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শনের পর আটক ব্যক্তির নাম সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫)। তিনি এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। আজ সাধারণ মানুষের হাতে গণধোলাই খেয়ে অস্ত্রসহ আটক হয়েছেন তিনি। খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ মোট আটটি মামলা রযেছে।

এছাড়াও পাগলা সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলায় বৈষম্য মামলা  বিরোধী মামলা রয়েছে। খিলগাও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহেল ও রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মার্ডার মামলা রয়েছে ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খিলগাঁওয়ে যুবলীগ নেতা ‘পাগলা সোহেল’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

featured Image

রাজধানীর খিলগাঁওয়ে একটি নিার্মণাধীন ভবন থেকে চাঁদা আদায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শনের পর গণপিটুনিতে আহত সোহেল ওরফে পাগলা সোহেলকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ আটটি মামলা রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া পানির পাম্পের সামনে তাকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, নন্দীপাড়া পানির পাম্পের সামনে এক ব্যক্তিকে গণপিটুনির খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে লোকজন, যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ে একটি নিার্মণাধীন ভবন থেকে চাঁদা আদায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শনের পর আটক ব্যক্তির নাম সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫)। তিনি এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। আজ সাধারণ মানুষের হাতে গণধোলাই খেয়ে অস্ত্রসহ আটক হয়েছেন তিনি। খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ মোট আটটি মামলা রযেছে।

এছাড়াও পাগলা সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলায় বৈষম্য মামলা  বিরোধী মামলা রয়েছে। খিলগাও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহেল ও রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মার্ডার মামলা রয়েছে ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x