রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ভুয়া আইডি কার্ড, লোগো ও বুম উদ্ধার

মাই টিভির ভুয়া পরিচয়পত্রসহ দাকোপে শহিদুল পাড় গ্রেফতার

মোঃ মাহমুদুল হাসান আলমগীর
মোঃ মাহমুদুল হাসান আলমগীর নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাই টিভির ভুয়া পরিচয়পত্রসহ দাকোপে শহিদুল পাড় গ্রেফতার

খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের শহিদুল পাড় নামে এক ব্যক্তি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি-র ভুয়া পরিচয়পত্র ও লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা এবং সংবাদ সংগ্রহের অভিযোগে গ্রেফতার হয়েছেন। 

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চালনা ডাকবাংলা মোড় এলাকায় মাই টিভির খুলনা বিভাগীয় প্রধান শিশির রঞ্জন মল্লিক-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দাকোপ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, মাই টিভি কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাই টিভির নামে একটি ভুয়া পরিচয়পত্র ও একটি বুম (মাইক্রোফোন) উদ্ধার করা হয়। পরবর্তীতে মাই টিভি কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, উদ্ধার হওয়া আইডি কার্ড ও বুম তাদের প্রতিষ্ঠানের নয় এবং এগুলো সম্পূর্ণ ভুয়া। 

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। 

স্থানীয়দের অভিযোগ, শহিদুল পাড় দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণামূলক আচরণ করে আসছিলেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকেই। 

সচেতন মহল বলছেন, গণমাধ্যমের নাম ভাঙিয়ে প্রতারণার মতো কর্মকাণ্ড শুধু সংবাদপেশার মর্যাদাই ক্ষুণ্ন করে না, সাধারণ মানুষের বিশ্বাসও নষ্ট করে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন তারা। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মাই টিভির ভুয়া পরিচয়পত্রসহ দাকোপে শহিদুল পাড় গ্রেফতার

প্রকাশের তারিখ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ

featured Image

খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের শহিদুল পাড় নামে এক ব্যক্তি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি-র ভুয়া পরিচয়পত্র ও লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা এবং সংবাদ সংগ্রহের অভিযোগে গ্রেফতার হয়েছেন। 

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চালনা ডাকবাংলা মোড় এলাকায় মাই টিভির খুলনা বিভাগীয় প্রধান শিশির রঞ্জন মল্লিক-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দাকোপ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, মাই টিভি কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাই টিভির নামে একটি ভুয়া পরিচয়পত্র ও একটি বুম (মাইক্রোফোন) উদ্ধার করা হয়। পরবর্তীতে মাই টিভি কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, উদ্ধার হওয়া আইডি কার্ড ও বুম তাদের প্রতিষ্ঠানের নয় এবং এগুলো সম্পূর্ণ ভুয়া। 

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। 

স্থানীয়দের অভিযোগ, শহিদুল পাড় দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণামূলক আচরণ করে আসছিলেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকেই। 

সচেতন মহল বলছেন, গণমাধ্যমের নাম ভাঙিয়ে প্রতারণার মতো কর্মকাণ্ড শুধু সংবাদপেশার মর্যাদাই ক্ষুণ্ন করে না, সাধারণ মানুষের বিশ্বাসও নষ্ট করে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন তারা। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x