মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য ২৬ জুলাই ২০২৬ তারিখে পিরোজপুরে পদযাত্রা ও বিভিন্ন দোকানসহ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর সহযোগিতায় জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ-এঁর নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
পদযাত্রাকালে সম্মানিত জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশনা দেন। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেন এবং প্রচলিত আইন মেনে চলার আহবান জানান।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ