রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে মাসাসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

মাসাসের পক্ষ থেকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলের শুভেচ্ছা

‎‎বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি কুমিল্লাকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

‎রবিবার, ২৬ জুলাই দুপুরে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মাসাসের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাস এর চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সদস্য, মোতালিব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, আবুল খায়ের, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক মো. শাহরিয়া এবং মাসাস ও সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

‎ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডও মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে হবে।

‎তিনি আরও বলেন, কুমিল্লার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে কাজ চলছে। সরকারি উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা থাকলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি কুমিল্লাকে বাংলাদেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে সাংবাদিকরা কুমিল্লার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। পুরো আয়োজনটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে মাসাসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

featured Image

‎বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি কুমিল্লাকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

‎রবিবার, ২৬ জুলাই দুপুরে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মাসাসের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাস এর চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সদস্য, মোতালিব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, আবুল খায়ের, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক মো. শাহরিয়া এবং মাসাস ও সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

‎ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডও মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে হবে।

‎তিনি আরও বলেন, কুমিল্লার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে কাজ চলছে। সরকারি উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা থাকলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি কুমিল্লাকে বাংলাদেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে সাংবাদিকরা কুমিল্লার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। পুরো আয়োজনটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x