রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

উচাই-পাঁচবিবি সড়কে বাজিতপুর নামকস্থানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী।

গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আবু ফয়সাল, শফিকুল ইসলাম, রেজাউল করিম, স্থানীয় সোহরাব হোসেন বাবু, গ্রামপুলিশ দফাদার আকবর আলী, গ্রামপুলিশ সুনিল, সন্তোষ, সুজিত, সন্তোষ মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ দূষণ কমানো এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা।

তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করার কার্যক্রম শুরু হলো। প্রতি শনিবার আটাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালিত করা  হবে। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশের তারিখ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ

featured Image

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী।

গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আবু ফয়সাল, শফিকুল ইসলাম, রেজাউল করিম, স্থানীয় সোহরাব হোসেন বাবু, গ্রামপুলিশ দফাদার আকবর আলী, গ্রামপুলিশ সুনিল, সন্তোষ, সুজিত, সন্তোষ মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ দূষণ কমানো এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা।

তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করার কার্যক্রম শুরু হলো। প্রতি শনিবার আটাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালিত করা  হবে। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x