মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ, রবিবার (২৬ জুলাই ২০২৬) নগরীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ।
র্যালিতে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার-ইন-চার্জ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জনসাধারণের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদকবিরোধী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। র্যালিজুড়ে ছিল মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিক, ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ। পুলিশ কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতাও জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ