রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

৬৫ বোতল এসকাফসহ গাইবান্ধায় গ্রেপ্তার ২

৬৫ বোতল এসকাফসহ গাইবান্ধায় গ্রেপ্তার ২

 গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ বোতল এসকাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো হোন্ডা প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

​র‍্যাব-১৩ (সিপিসি-৩, গাইবান্ধা) সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় শ্রী শিপুল চন্দ্র মহন্তের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন:

​শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩), গ্রাম: ছোট দুর্গাপুর, রামচন্দ্রপুর ইউনিয়ন, গাইবান্ধা সদর।

​মো. আমিনুল ইসলাম (৩৮), গ্রাম: ফকিরপাড়া, গাইবান্ধা শহর, গাইবান্ধা।

​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

 সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

৬৫ বোতল এসকাফসহ গাইবান্ধায় গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ

featured Image

 গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ বোতল এসকাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো হোন্ডা প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

​র‍্যাব-১৩ (সিপিসি-৩, গাইবান্ধা) সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় শ্রী শিপুল চন্দ্র মহন্তের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন:

​শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩), গ্রাম: ছোট দুর্গাপুর, রামচন্দ্রপুর ইউনিয়ন, গাইবান্ধা সদর।

​মো. আমিনুল ইসলাম (৩৮), গ্রাম: ফকিরপাড়া, গাইবান্ধা শহর, গাইবান্ধা।

​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

 সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৬৫ বোতল এসকাফসহ গাইবান্ধায় গ্রেপ্তার ২
0:00 / 0:00
1x