রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

​আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধই এ দেশের মূল শক্তি। শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব আমাদের সেই ঐতিহ্যগত ও সামাজিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য উল্টো রথযাত্রা শোভাযাত্রা বের করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত

প্রকাশের তারিখ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ

featured Image

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

​আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধই এ দেশের মূল শক্তি। শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব আমাদের সেই ঐতিহ্যগত ও সামাজিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য উল্টো রথযাত্রা শোভাযাত্রা বের করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x