রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কক্সবাজারে প্রকৃত মালিকদের হাতে ৬০টি মোবাইল

আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজারে হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ৬০ জন ভুক্তভোগী। জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় উদ্ধার হওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন শনিবার (২৫ জুলাই ২০২৬) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের ব্যবহৃত মূল্যবান মোবাইল ফোন হারিয়ে যায় কিংবা বিভিন্নভাবে নিখোঁজ হয়। এসব ঘটনার পর ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে, সেই জিডির সূত্র ধরে কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। দীর্ঘ অনুসন্ধান ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া শখের মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সেই মূল্যবান সম্পদ ফিরে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, নাগরিকদের জানমাল রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা পুলিশের ভাষায়, "আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কক্সবাজারে প্রকৃত মালিকদের হাতে ৬০টি মোবাইল

প্রকাশের তারিখ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ

featured Image

কক্সবাজারে হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ৬০ জন ভুক্তভোগী। জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় উদ্ধার হওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন শনিবার (২৫ জুলাই ২০২৬) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের ব্যবহৃত মূল্যবান মোবাইল ফোন হারিয়ে যায় কিংবা বিভিন্নভাবে নিখোঁজ হয়। এসব ঘটনার পর ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে, সেই জিডির সূত্র ধরে কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। দীর্ঘ অনুসন্ধান ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া শখের মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সেই মূল্যবান সম্পদ ফিরে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, নাগরিকদের জানমাল রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা পুলিশের ভাষায়, "আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x