রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের প্রতিবাদে শ্যামনগরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ও 'বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সের ও শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নৈতিক পদস্খলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

 বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে   নাগরিদের মধ্য থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম, জি এম রুস্তম আলী প্রমুখ

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ণ

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের প্রতিবাদে শ্যামনগরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ও 'বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সের ও শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নৈতিক পদস্খলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

 বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে   নাগরিদের মধ্য থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম, জি এম রুস্তম আলী প্রমুখ

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x