রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

তাহিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বদরুল ইসলাম চৌধুরী হাসান
বদরুল ইসলাম চৌধুরী হাসান সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

তাহিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
তাহিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে সম্প্রতি ‘সিলেটের সংবাদ’ নামের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

এক প্রতিবাদলিপিতে রায়হান উদ্দিন রিপন বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে মতামত দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

তাহিরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে সম্প্রতি ‘সিলেটের সংবাদ’ নামের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

এক প্রতিবাদলিপিতে রায়হান উদ্দিন রিপন বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে মতামত দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x