রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

শ্যামনগর চুনা নদী থেকে বিপুল মাদকসহ ২ জন আটক

মোঃ রাকিবুল হাসান
মোঃ রাকিবুল হাসান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শ্যামনগর চুনা নদী থেকে বিপুল মাদকসহ ২ জন আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি দল। এ সময় নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ঔষধ ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন— শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)।

অভিযান শেষে আটকৃতদের বাড়িসহ পাচারের সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে।  

দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এই ঘটনা প্রথম। এত বড় পরিসরে নৌকা ভর্তি মাদক জব্দের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, "এই এলাকার যুবকরা মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। র‍্যাবের এই অভিযানে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান হলে মাদক নির্মূল সম্ভব।" শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনো চলমান আছে বলে  জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্যামনগর চুনা নদী থেকে বিপুল মাদকসহ ২ জন আটক

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ণ

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি দল। এ সময় নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ঔষধ ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন— শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)।

অভিযান শেষে আটকৃতদের বাড়িসহ পাচারের সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে।  

দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এই ঘটনা প্রথম। এত বড় পরিসরে নৌকা ভর্তি মাদক জব্দের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, "এই এলাকার যুবকরা মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। র‍্যাবের এই অভিযানে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান হলে মাদক নির্মূল সম্ভব।" শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনো চলমান আছে বলে  জানা গেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x