হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। পরবর্তীতে আদালতের এই আদেশের বিষয়টি ব্যারিস্টার সুমন নিজেই নিশ্চিত করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন প্রশ্নে এর আগে জারি করা রুলগুলো বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ