দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির গুরুতর অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নিউমার্কেট থানাধীন ১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রাজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্ট ও পদত্যাগপত্র থেকে এই তথ্য জানা গেছে। ২১ জুলাই ২০২৬ তারিখে স্বাক্ষরিত সেই পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির কথা উল্লেখ করেন। তবে পদত্যাগপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে তিনি ক্ষোভ উগরে দেন।
ফেসবুক পোস্টে শফিকুল ইসলাম রাজন লেখেন, "আলহামদুলিল্লাহ এতদিন পর বিপদ থেকে উদ্ধার হলাম। রাজপথে চলার সময় কারো সাথে যদি কোন অন্যায় করে থাকি সবার কাছে দুঃখ প্রকাশ করি। দল করে দলের লোকদেরকে চাঁদা দিতে হয়।"
তার এই পোস্টের পর স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহলে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যেখানে তিনি একান্তে রাজপথের অভিজ্ঞতার জন্য ক্ষমা চেয়েছেন, পাশাপাশি দলের অভ্যন্তরীণ চাঁদাবাজির সংস্কৃতির দিকে সরাসরি আঙুল তুলে পদত্যাগের আসল কারণ প্রকাশ করেছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ণ