রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতা রয়েছে: মামদানি

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতা রয়েছে: মামদানি
ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করলেও, তা বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি হিসেবে আখ্যায়িত করেন মামদানি। তিনি জানান, নেতানিয়াহু নিউইয়র্কে এলে পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কিনা তা পর্যালোচনায় দেখা গেছে এই এখতিয়ার কেবল মার্কিন ফেডারেল সরকারের হাতে রয়েছে।

আইনি সীমাবদ্ধতার কথা বললেও ক্ষোভ প্রকাশ করে মামদানি বলেন, তিনি পরিষ্কার করতে চান যে বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনও যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে কোনো স্বাগত জানানো হবে না। এর আগে নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরায়েলি নেতাকে গ্রেফতার করা হবে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতা রয়েছে: মামদানি

প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ণ

featured Image

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করলেও, তা বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি হিসেবে আখ্যায়িত করেন মামদানি। তিনি জানান, নেতানিয়াহু নিউইয়র্কে এলে পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কিনা তা পর্যালোচনায় দেখা গেছে এই এখতিয়ার কেবল মার্কিন ফেডারেল সরকারের হাতে রয়েছে।

আইনি সীমাবদ্ধতার কথা বললেও ক্ষোভ প্রকাশ করে মামদানি বলেন, তিনি পরিষ্কার করতে চান যে বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনও যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে কোনো স্বাগত জানানো হবে না। এর আগে নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরায়েলি নেতাকে গ্রেফতার করা হবে না।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x