রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় ইব্রাহিম পলাশ (৩৬) নামে এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘাতকরা ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। নিহত পলাশ পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন এবং তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে।

নিহতের প্রতিবেশী হীরা জানান, রাতে চায়ের দোকানে বসা থাকা অবস্থায় পূর্বশত্রুতার জেরে রয়েল, সবুজ ও নাঈমসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। কয়েক দিন আগে একটি গ্যারেজ থেকে রিকশা চুরি নিয়ে সবুজের সঙ্গে পলাশের তর্ক হয়েছিল এবং সেই বিরোধের জেরেই এই নৃশংস হামলা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন যে ঘটনার বিষয়ে কাজ চলছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ণ

featured Image

রাজধানীর সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় ইব্রাহিম পলাশ (৩৬) নামে এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘাতকরা ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। নিহত পলাশ পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন এবং তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে।

নিহতের প্রতিবেশী হীরা জানান, রাতে চায়ের দোকানে বসা থাকা অবস্থায় পূর্বশত্রুতার জেরে রয়েল, সবুজ ও নাঈমসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। কয়েক দিন আগে একটি গ্যারেজ থেকে রিকশা চুরি নিয়ে সবুজের সঙ্গে পলাশের তর্ক হয়েছিল এবং সেই বিরোধের জেরেই এই নৃশংস হামলা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন যে ঘটনার বিষয়ে কাজ চলছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x