রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ক্রিকেট টিম |ফাইল ছবি

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে একটি শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে এই লড়াই। এরপর আগামী ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি নিয়ে দীর্ঘ দুই যুগের অপেক্ষা ফুরাতে চলেছে। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের এই সিরিজই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অধিনায়ক প্যাট কামিন্স পিঠের ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই দলে ফিরেছেন। এছাড়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে স্পিনার নাথান লায়ন এবং গোড়ালির ইনজুরি সারিয়ে পেসার জশ হ্যাজলউডও মাঠে ফিরছেন। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের স্কোয়াডটি সাজানো হয়েছে অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ

featured Image

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে একটি শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে এই লড়াই। এরপর আগামী ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি নিয়ে দীর্ঘ দুই যুগের অপেক্ষা ফুরাতে চলেছে। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের এই সিরিজই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অধিনায়ক প্যাট কামিন্স পিঠের ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই দলে ফিরেছেন। এছাড়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে স্পিনার নাথান লায়ন এবং গোড়ালির ইনজুরি সারিয়ে পেসার জশ হ্যাজলউডও মাঠে ফিরছেন। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের স্কোয়াডটি সাজানো হয়েছে অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x