রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ডেসকোর প্রশিক্ষণ ভবনে জিয়া পরিষদ ডেসকো শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ হিল মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ হিল মাসুদ বলেন, জিয়া পরিষদ বিএনপির একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ভিত্তি তৈরি করেছিলেন। তিনি আরও জানান, দেশের গণতন্ত্র সংকটে পড়লে বিএনপি তা পুনরুদ্ধারে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া জিয়া পরিষদের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ার করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ

featured Image

ডেসকোর প্রশিক্ষণ ভবনে জিয়া পরিষদ ডেসকো শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ হিল মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ হিল মাসুদ বলেন, জিয়া পরিষদ বিএনপির একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ভিত্তি তৈরি করেছিলেন। তিনি আরও জানান, দেশের গণতন্ত্র সংকটে পড়লে বিএনপি তা পুনরুদ্ধারে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া জিয়া পরিষদের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ার করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x