রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ফিফার সেরা একাদশের তালিকা প্রকাশ, বাদ পড়লেন কুবার্সি ও লাপোর্ত

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ফিফার সেরা একাদশের তালিকা প্রকাশ, বাদ পড়লেন কুবার্সি ও লাপোর্ত
পাউ কুবার্সি |সংগৃহীত

ফিফার বিশ্বকাপ সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা সত্ত্বেও এই তালিকায় জায়গা পাননি দুই সেন্টার-ব্যাক পাউ কুবার্সি ও এমেরিক লাপোর্ত। বিষয়টি ফুটবলপ্রেমীদের মাঝে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে।

উত্তর আমেরিকার বিশ্বকাপে কুবার্সি ও লাপোর্তের গড়ে তোলা রক্ষণভাগ ছিল একেবারেই দুর্ভেদ্য। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া সত্ত্বেও কুবার্সি এবং তার সঙ্গী লাপোর্ত বাদ পড়েছেন। তবে ডিফেন্ডারদের তালিকায় জায়গা করে নিয়েছেন স্পেনের দুই ফুল-ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। এছাড়া রয়েছেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দেস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালাইস এবং ফ্রান্সের দাইয়ো উপামেকানো।

সেরা গোলরক্ষকের তালিকায় স্পেনের গোল্ডেন গ্লাভজয়ী উনাই সিমন ও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজের পাশাপাশি কেপ ভার্দের ভোজিনহা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলোই রুম রয়েছেন। মিডফিল্ড ও উইংয়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন স্পেনের গোল্ডেন বলজয়ী রদ্রি, লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এনজো ফের্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং মরক্কোর ইসমাইল সাইবারি।

আক্রমণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস, নরওয়ের আর্লিং হলান্ড এবং আর্জেন্টিনার লিওনেল মেসি। প্রতিটি বিশ্বকাপের মতো এবারও ফিফা সমর্থকদের ভোটে সেরা একাদশ নির্বাচনের সুযোগ দিয়েছে। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ কিংবা ৩-৪-৩ ফরমেশনে পছন্দের দল সাজিয়ে ভোট দিতে পারছেন ফুটবলপ্রেমীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ফিফার সেরা একাদশের তালিকা প্রকাশ, বাদ পড়লেন কুবার্সি ও লাপোর্ত

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ

featured Image

ফিফার বিশ্বকাপ সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা সত্ত্বেও এই তালিকায় জায়গা পাননি দুই সেন্টার-ব্যাক পাউ কুবার্সি ও এমেরিক লাপোর্ত। বিষয়টি ফুটবলপ্রেমীদের মাঝে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে।

উত্তর আমেরিকার বিশ্বকাপে কুবার্সি ও লাপোর্তের গড়ে তোলা রক্ষণভাগ ছিল একেবারেই দুর্ভেদ্য। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া সত্ত্বেও কুবার্সি এবং তার সঙ্গী লাপোর্ত বাদ পড়েছেন। তবে ডিফেন্ডারদের তালিকায় জায়গা করে নিয়েছেন স্পেনের দুই ফুল-ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। এছাড়া রয়েছেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দেস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালাইস এবং ফ্রান্সের দাইয়ো উপামেকানো।

সেরা গোলরক্ষকের তালিকায় স্পেনের গোল্ডেন গ্লাভজয়ী উনাই সিমন ও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজের পাশাপাশি কেপ ভার্দের ভোজিনহা, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলোই রুম রয়েছেন। মিডফিল্ড ও উইংয়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন স্পেনের গোল্ডেন বলজয়ী রদ্রি, লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এনজো ফের্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং মরক্কোর ইসমাইল সাইবারি।

আক্রমণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস, নরওয়ের আর্লিং হলান্ড এবং আর্জেন্টিনার লিওনেল মেসি। প্রতিটি বিশ্বকাপের মতো এবারও ফিফা সমর্থকদের ভোটে সেরা একাদশ নির্বাচনের সুযোগ দিয়েছে। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ কিংবা ৩-৪-৩ ফরমেশনে পছন্দের দল সাজিয়ে ভোট দিতে পারছেন ফুটবলপ্রেমীরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x