রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে শরিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করেছেন, সরকার গঠনের পাঁচ মাস পর তাদের সঙ্গে প্রধানমন্ত্রী যমুনায় আলোচনা করেছেন। বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট ও ইসলামী ঐক্যজোটসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনীতি ও ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের নানা পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান, প্রধানমন্ত্রী পরবর্তীতে যথাসম্ভব দ্রুত এবং প্রায়শই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন বলে আশ্বাস দিয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসের রক্তক্ষয়ী ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে কারাভোগ, গুম ও খুনের শিকার হওয়া নেতাদের উপস্থিতিতে যমুনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।

স্থানীয় সরকার নির্বাচনে যুগপৎ সঙ্গীদের সঙ্গে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ

featured Image

রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে শরিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করেছেন, সরকার গঠনের পাঁচ মাস পর তাদের সঙ্গে প্রধানমন্ত্রী যমুনায় আলোচনা করেছেন। বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট ও ইসলামী ঐক্যজোটসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনীতি ও ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের নানা পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান, প্রধানমন্ত্রী পরবর্তীতে যথাসম্ভব দ্রুত এবং প্রায়শই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন বলে আশ্বাস দিয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসের রক্তক্ষয়ী ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে কারাভোগ, গুম ও খুনের শিকার হওয়া নেতাদের উপস্থিতিতে যমুনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।

স্থানীয় সরকার নির্বাচনে যুগপৎ সঙ্গীদের সঙ্গে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x