রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক: বিশেষ সম্মাননা পাচ্ছেন কেমার রোচ

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক: বিশেষ সম্মাননা পাচ্ছেন কেমার রোচ

টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচকে বিশেষ সম্মাননা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। ক্যারিবীয়দের পঞ্চম ও বার্বাডোজের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এই অর্জনের স্বীকৃতিস্বরূপ ৩৮ বছর বয়সী রোচকে তাঁর নিজ শহরের মাঠ বার্বাডোজে পুরস্কৃত করা হবে।

বুধবার বার্বাডোজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের এই পঞ্চম ওয়ানডে ম্যাচের ইনিংস বিরতিতে রোচকে সম্মানিত করবে সিডব্লিউআই। সম্মাননা অনুষ্ঠানে বার্বাডোজ সরকার এবং বার্বাডোজ ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রোচের প্রশংসায় সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো বলেন, প্রায় দুই দশক ধরে নিষ্ঠা ও দক্ষতার সাথে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করে আসছেন রোচ। এই প্রজন্মের একজন ক্রিকেটার হিসেবে অসাধারণ অবদানের জন্য তিনি খেলায় কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৮৯তম ম্যাচে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রোচ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই মাইলফলক অতিক্রম করেছেন কার্টনি ওয়ালশ (৫১৯), কার্টনি অ্যামব্রোস (৪০৫), ম্যালকম মার্শাল (৩৭৬) এবং ল্যান্স গিবস (৩০৯)।

২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় রোচের। অভিষেকের পর থেকে পেস আক্রমণের প্রধান নির্ভরতা হয়ে ওঠা রোচ টেস্টের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৫ ওয়ানডেতে ১২৫টি এবং ১১ টি-টোয়েন্টিতে ১০টি উইকেট শিকার করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক: বিশেষ সম্মাননা পাচ্ছেন কেমার রোচ

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ

featured Image

টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচকে বিশেষ সম্মাননা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। ক্যারিবীয়দের পঞ্চম ও বার্বাডোজের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এই অর্জনের স্বীকৃতিস্বরূপ ৩৮ বছর বয়সী রোচকে তাঁর নিজ শহরের মাঠ বার্বাডোজে পুরস্কৃত করা হবে।

বুধবার বার্বাডোজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের এই পঞ্চম ওয়ানডে ম্যাচের ইনিংস বিরতিতে রোচকে সম্মানিত করবে সিডব্লিউআই। সম্মাননা অনুষ্ঠানে বার্বাডোজ সরকার এবং বার্বাডোজ ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রোচের প্রশংসায় সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো বলেন, প্রায় দুই দশক ধরে নিষ্ঠা ও দক্ষতার সাথে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করে আসছেন রোচ। এই প্রজন্মের একজন ক্রিকেটার হিসেবে অসাধারণ অবদানের জন্য তিনি খেলায় কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৮৯তম ম্যাচে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রোচ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই মাইলফলক অতিক্রম করেছেন কার্টনি ওয়ালশ (৫১৯), কার্টনি অ্যামব্রোস (৪০৫), ম্যালকম মার্শাল (৩৭৬) এবং ল্যান্স গিবস (৩০৯)।

২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় রোচের। অভিষেকের পর থেকে পেস আক্রমণের প্রধান নির্ভরতা হয়ে ওঠা রোচ টেস্টের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৫ ওয়ানডেতে ১২৫টি এবং ১১ টি-টোয়েন্টিতে ১০টি উইকেট শিকার করেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x