মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে জননেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
‘মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি’র আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও প্রবীণ রাজনীতিবিদ আবু সালেহ। এছাড়া স্মারক বক্তৃতা উপস্থাপন করেন অধ্যাপক ড. ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী এবং বিশিষ্ট আলোচকবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা জননেতা মশিউর রহমান যাদু মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ