ইনস্টাগ্রামে এক বার্তায় আর্জেন্টিনার বিশ্বকাপ পারফরম্যান্সের পক্ষে কথা বলেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। শিরোপা হাতছাড়া হলেও দলের লড়াকু মানসিকতা এবং জার্সির প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন তিনি।
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য ফার্নান্দেজ এবারের আসরের ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার বহিষ্কারের পর অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে স্পেন শিরোপা জিতে নেয়।
ফার্নান্দেজ বলেন, প্রতিযোগিতার অর্থ শুধু জয় নয়, বরং জার্সির জন্য সর্বস্ব উজাড় করে দেওয়া। তিনি আর্জেন্টিনার সমর্থকদের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দেশের জন্য আরও নিবেদিত থাকার অঙ্গীকার করেছেন।
এদিকে ফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে চলছে তুমুল বিতর্ক। স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়া এবং পদক বিতরণের সময় পিঠ ফিরিয়ে দাঁড়ানোর ঘটনায় ফিফা শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ