রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কিশোর ক্রীড়াবিদদের সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহারের আহ্বান

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কিশোর ক্রীড়াবিদদের সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহারের আহ্বান

গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের নিয়ে এক পুষ্টিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে দি কিউব ইনস্টিটিউট এই সেমিনারের আয়োজন করে। এতে শিশুদের শারীরিক বিকাশ, মানসিক সুস্থতা, ক্রীড়া দক্ষতা বৃদ্ধি এবং জাঙ্ক ফুড পরিহারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। তিনি অংশগ্রহণকারীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, "খেলাধুলা ও জীবনে নিজের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছাতে হলে শরীরের সঠিক যত্ন নিতে হবে। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, আমাদের তরুণ ক্রীড়াবিদদের জাঙ্ক ফুড এড়িয়ে স্বাস্থ্যকর খাবার বেছে নেয়া উচিত। স্কুল কিংবা অনুশীলন শেষে একটি ডিম, একটি কলা বা এক গ্লাস দুধও তাদের সুস্বাস্থ্যে বড় ভূমিকা রাখতে পারে।"

পুষ্টিবিদ ও পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান বলেন, কিশোর ক্রীড়াবিদদের শক্তি ও পুষ্টির চাহিদা তুলনামূলক বেশি। তাই তিনি তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল, শাকসবজি এবং ডিম, মাছ ও মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন। একইসাথে দুধে থাকা ক্যালসিয়াম ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান হাড় ও পেশি শক্তিশালী রাখতে এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি নিয়মিত দুধ পানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের নিউট্রিশন পার্টনার আরলা ডানো শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত দুধ পানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান আনোয়ারুল আমিন বলেন, "বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ এ সময়ে সঠিক পুষ্টি ও নিয়মিত দুধ পান শিশুদের শরীরকে শক্তিশালী করে, তাদের কর্মশক্তি ধরে রাখতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের আরো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতে ডানো ডেইলি পুষ্টি নিয়ে এই উদ্যোগের সাথে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।"

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়, যেখানে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বিষয়ে ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কিশোর ক্রীড়াবিদদের সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহারের আহ্বান

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x