রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী কাবাডি দল

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী কাবাডি দল
নেপালকে হারিয়ে বাংলাদেশের লিড |বাসস

ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজে ৩১-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের খাদিজা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। ১০ মিনিটে নেপালকে প্রথমবার অলআউট করে ১৭-১০ পয়েন্টে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু। আগামীকাল বিকেল ৪টায় সিরিজের চতুর্থ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী কাবাডি দল

প্রকাশের তারিখ : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ

featured Image

ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজে ৩১-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের খাদিজা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। ১০ মিনিটে নেপালকে প্রথমবার অলআউট করে ১৭-১০ পয়েন্টে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু। আগামীকাল বিকেল ৪টায় সিরিজের চতুর্থ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x